শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০১২

সফটওয়্যার ছাড়া ছবির সাইজ কমানোর ফানি কিন্তু কাজের একটি ট্রিকস!!

আমি পত্রিকায় কাজ করি। আর তাই আমাকে বিভিন্ন পত্রিকা অফিসে বিভিন্ন ধরনের ছবি পাঠাতে হয়। যেহেতু পত্রিকা বলে কথা তাই ছবির রেজুলেশন বা আকার কাঁট-ছাঁট করার কোনো সুযোগ থাকে না। অন্যদিকে এখনকার ডিজিটাল ক্যামেরা গুলোতে যে মাপের ছবি উঠে তা কোনো অংশেই থেকে মেগাবাইটের কম না। আর আমাদের দেশের নেটের যেই স্পিড তাতে ওই সাইজের ছবি পাঠাতে গেলে যৌবন হারিয়ে পুরা বুড়া হতে হয়! কাজেই আমাকে এমন কিছু করতে হয় যাতে লাঠি অক্ষত থাকলেও সাপ ঠিকই মরে যায়। অর্থ্যাত, আকার-আকৃতি সব ঠিক থাকলেও ছবির সাইজ অনেকটা কমে যায় আরকি। তবে এরজন্য কিন্তু আমি কোনো বাড়তি সফটওয়্যার ব্যবহার করি না। তাহলে কি করি, তাই না? আরে ভাই উইন্ডোজের ডিফল্ট প্রোগ্রাম আছে না! জি হ্যা, সেই ডিফল্ট প্রোগ্রামটির নাম হলো পেইন্ট (Paint) তো চলুন দেখি পেইন্ট প্রোগ্রামের মাধ্যমে কীভাবে সহজেই ছবির আকার-আকৃতি-রেজুলেশন ইত্যাদি সব ঠিক রেখে কেবল সাইজটা কমানো যায় -
. নিচের ছবিটি ভালো করে দেখুন এর সাইজ হচ্ছে .১৮ মেগাবাইট। এখন আমরা এটির সাইজ কম করবো
. যেই ছবিটির সাইজ কমাবেন তার ওপর মাউসের রাইট ক্লিক করে Open With -> Paint যান
. পেইন্ট প্রোগ্রামে ছবিটি ওপেন হওয়ার পর মেন্যুবার থেকে File -> Save As ক্লিক করুন

. এখন আপনাকে বলা হবে Do you want to replace it? আপনি বলুন হ্যা! অর্থ্যা, Yes চাপুন

. ব্যাস, আপনার কাজ কিন্তু শেষ!! এবার আপনার ছবিটির সাইজ দেখুন। কি চমকে গেলেন নাকি? আর না চমকালে নিচের ছবিটি দেখুন। কি দেখলেন? দেখুন ছবির সাইজ মেগাবাইট থেকে মাত্র ১মেগাবাইটে হয়ে গেছে! এবার ছবিটিকে বড়-ছোট বা টেনে-টুনে দেখুন এর রেজুলেশন ফেটে যায় কিনা। চাইলে আপনার আগের ছবিটির সাথে মিলিয়ে দেখতে পারেন কোনো পাথ্র্ক্য পান কিনা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন