বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১২

বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন

বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন
 
Image
বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের জন্ম ১৯৩৫ সালের জুন মাসের কোনো এক বর্ষণমুখর রাতে নোয়াখালীর বাঘচাপড়া গ্রামে। পিতা মোহাম্মদ আজহার পাটোয়ারি ছিলেন মোটামুটি স্বচ্ছল গৃহস্থ এবং মাতা জোলেখা খাতুন ছিলেন গৃহিণী।

ছোটবেলায় তার পড়াশোনা শুরু হয় পাড়ার মক্তবে ধর্মীয় শিক্ষার মাধ্যমে, পরে বাঘচাপড়া প্রাইমারি স্কুলে। স্কুল পাশ করে ভর্তি হন আমিষা পাড়া হাইস্কুলে। এসময় তার পিতার আর্থিক স্বচ্ছলতা কমতে থাকে। রুহুল আমিনকে এবার জীবিকা নিয়ে ভাবতে হয়। হাইস্কুল পাশ করে ১৯৫৩ সালে তিনি নৌ বাহিনীতে জুনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন এবং প্রাথমিক প্রশিক্ষণের জন্য গমন করেন করাচীর অদূরে মানোরা দ্বীপে পি. এন. এস. কারসাজ-এ (নৌ বাহিনীর কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান)। ১৯৫৮ সালে তিনি সফলভাবে পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করেন এবং ১৯৬৫ সালে মেকানিশিয়ান কোর্সের জন্য নির্বাচিত হন। সফলভাবে কোর্স সমাপনান্তে তিনি ইঞ্জিন রুম আর্টিফিশার পদে নিযুক্ত হন। ১৯৬৮ সালে তিনি পি. এন. এস. বখতিয়ার নৌ-ঘাটি, চট্টগ্রামে বদলি হন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পরিবারের মায়া ছেড়ে মুক্তিযুদ্ধে যোগ দেবার সিদ্ধান্ত নেন এবং এপ্রিল মাসে ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে ২নং সেক্টরে যোগদান করেন। সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি বহু সম্মুখ যুদ্ধে অংশ নেন।

সেপ্টেম্বর ১৯৭১ এ বাংলাদেশ নৌ-বাহিনী গঠনের উদ্দেশ্যে সকল সেক্টর থেকে প্রাক্তন নৌসেনাদের আগরতলায় সংগঠিত করে নৌ বাহিনীর প্রাথমিক কাঠামো গঠন করা হয়। পরে তাদের কোলকাতায় আনা হয়। সেখানে সবার সাথে রুহুল আমিনও ছিলেন।

ভারত সরকার বাংলাদেশ নৌ বাহিনীকে দুইটি টাগবোট উপহার দেয়। এগুলোকে কোলকাতার গার্ডেনরীচ নৌ ওয়ার্কসপে দুইটি বাফার গান ও মাইন পড লাগিয়ে গানবোটে রূপান্তরিত করা হয়। গানবোট দুটির নামকরণ করা হয় ‘পদ্মা’ ও ‘পলাশ’। রুহুল আমিন নিয়োগ পান ‘পলাশের’ ইঞ্জিন রুম আর্টিফিশার হিসেবে। ৬ই ডিসেম্বর মংলা বন্দরে পাকিস্তানী নৌ ঘাটি পি. এন. এস. তিতুমীর দখলের উদ্দেশ্যে ‘পদ্মা’, ‘পলাশ’ ও মিত্র বাহিনীর গানবোট ‘পানভেল’ ভারতের হলদিয়া নৌ ঘাটি থেকে রওনা হয়। ৮ই ডিসেম্বর সুন্দরবনের আড়াই বানকিতে বিএসএফের পেট্রোল ক্রাফট ‘চিত্রাঙ্গদা’ তাদের বহরে যোগ দেয়। ৯ই ডিসেম্বর কোন বাধা ছাড়াই তারা হিরণ পয়েন্টে প্রবেশ করেন। পরদিন ১০ই ডিসেম্বর ভোর ৪টায় তারা মংলা বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। সকাল ৭টায় কোন বাধা ছাড়াই তারা মংলায় পৌছান। পেট্রোল ক্রাফট চিত্রাঙ্গদা মংলাতেই অবস্থান নেয় এবং পানভেল, পদ্মা ও পলাশ সামনে অগ্রসর হওয়া আরম্ভ করে। দুপুর ১২টায় তারা খুলনা শিপইয়ার্ডের কাছাকাছি পৌঁছান। এমন সময় তাদের অনেক উপরে তিনটি জঙ্গি বিমান দেখা যায়। পদ্মা-পলাশ থেকে বিমানের উপর গুলিবর্ষণ করার অনুমতি চাইলে বহরের কমান্ডার বিমানগুলো ভারতীয় বলে জানান। কিন্তু অপ্রত্যাশিতভাবে বিমানগুলো পদ্মা ও পলাশের উপর গুলি ও ও বোমাবর্ষণ শুরু করে। পলাশের কমান্ডার সবাইকে গানবোট ত্যাগ করার নির্দেশ দেন। কিন্তু রুহুল আমিন পলাশেই অবস্থান নেন এবং আপ্রান চেষ্টা চালান গানবোটকে সচল রাখতে। হঠাৎ একটি গোলা পলাশের ইঞ্জিন রুমে আঘাত করে এবং তা ধ্বংস হয়ে যায়। শেষ মুহুর্তে রুহুল আমিন নদীতে লাফিয়ে পড়েন এবং আহত অবস্থায় কোনক্রমে পাড়ে উঠতে সক্ষম হন। দুর্ভাগ্যক্রমে পাড়ে অবস্থানরত পাকিস্তানী সেনা ও রাজাকাররা তাকে নির্মমভাবে অত্যাচার করে হত্যা করে। পরে তার লাশ উদ্ধার করা সম্ভব হয়নি?
                                              Image

শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১২

বিশেষ বিশেষ folder তৈরী করুন

বিশেষ বিশেষ folder তৈরী করুন আপনি কি আপনার ডেস্কটপে বা অন্য কোন ফোল্ডারে কন্ট্রোল প্যানেল বা এ জাতীয় বিশেষ বিশেষ ফোল্ডার তৈরি করতে চান? এটা করা মোটেই কোন কঠিন ব্যাপার না। শুধু সাধারণ একটা ফোল্ডার তৈরি করে তাকে বিশেষ একটা নামে রিনেম করে দিলেই হবে। মজার ব্যাপার হচ্ছে, এভাবে যে বিশেষ ফোল্ডারটি আপনি তৈরি করবেন, তার আইকনে কোন শরর্টকাট অ্যারো থাকবে না। সেটা দেখতে হুবহু মূল ফোল্ডারটার মতোই হবে। মনে করুন আপনি আপনার ডেস্কটপে কন্ট্রোল প্যানেল তৈরি করতে চাচ্ছেন। তাহলে প্রথমে সেখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে সেটার নাম দিন Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}। কি দেখতে পাচ্ছেন? ডেস্কটপে হুবহু একটা কন্ট্রোল তৈরি হয়ে গেছে – তাই না! শুধু কন্ট্রোল প্যানেলই না, এই পদ্ধতি অনুসরণ করে আপনি আরো অনেক ফোল্ডার তৈরি করতে পারবেন। নিচে কয়েকটি বিশেষ ফোল্ডারের জন্য কি নাম লিখতে হবে তা দেওয়া হল - 
কন্ট্রোল প্যানেল – Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}
রিসাইকেল বিন – Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E}
মাই কম্পিউটার – My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
ইন্টারনেট এক্সপ্লোরার – Internet Explorer.{871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
মাই নেটওয়ার্ক প্লেস – My Network Places.{208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D}
ফোল্ডার অপশনস – Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}
প্রিন্টার ও ফ্যাক্স – Printers and Faxes.{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}
স্ক্যানার ও ক্যামেরা – Scanners & Cameras.{E211B736-43FD-11D1-9EFB-0000F8757FCD}
টাস্কবার ও স্টার্ট মেনু – Taskbar and Start Menu.{0DF44EAA-FF21-4412-828E-260A8728E7F1}
সার্চ রেজাল্ট – Search Results Folder.{e17d4fc0-5564-11d1-83f2-00a0c90dc849}
তবে এই নামগুলোতে ডট চিহ্নের আগে আপনি যা খুশি লিখতে পারবেন। এমনকি বাংলা নামও!